খাগড়াছড়ির শান্তিপুর সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশ ইন
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ফের নারী–শিশুসহ ৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৫ জন নারী, ১টি শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।
এ তথ্য নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, গভীর রাতে নারী-শিশুসহ ৯ জনকে পুশ ইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে তাদেরকে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
তবে কীভাবে তাদের ঠেলে পাঠানো হলো, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি বলে জানান তিনি।
জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের ঠেলে পাঠায় বিএসএফ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে