Views Bangladesh Logo

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ফের ৪৮ বাংলাদেশিকে পুশ ইন করলো বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ৪৮ জন বাংলাদেশি নাগরিককে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পলাঠল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্তে টহলের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫২ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে। তারা পলাঠল পুঞ্জি এলাকার পাহাড়ি সীমান্তে ঘোরাফেরা করছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ তাদের ধরে বাংলাদেশে ঠেলে দেয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিরা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় চলতি সময়ে মৌলভীবাজার জেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আটক হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। এর মধ্যে বড়লেখা উপজেলায় ৩৪১, জুড়িতে ১০, কুলাউড়ায় ২১, শ্রীমঙ্গলে ১৯ এবং কমলগঞ্জে ৬১ জনকে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, প্রতিদিনই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছে। অনেকেই ধরা পড়লেও বেশ কিছু মানুষ নজরদারির বাইরে চলে যাচ্ছে। এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ