Views Bangladesh Logo

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ১০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। পরে রাতে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জের সোনাতলার নেয়ামত আলী ও তার স্ত্রী পাপিয়া বেগম, পাটকেলঘাটার শীলা আক্তার সরবানু ও তার দুই ছেলে হাবিব মোল্লা ও লাবিবা মোল্লা, খুলনার তেরখাদার আব্দুল মোছা, তার স্ত্রী আফরোজ মোল্লা ও মেয়ে রুকাইয়া খাতুন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের মোছা. মোসলেমা খাতুন ও তার মেয়ে আনাবিয়া।

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। হাকিমপুর চেকপোস্টে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ