বাংলাদেশে প্রথম ‘অরেঞ্জ বন্ড’ অনুমোদন, প্রকল্পে ১৫৮.৫ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ
বাংলাদেশের পুঁজিবাজারে নতুন মাইলফলক হিসেবে প্রথমবারের মতো ‘অরেঞ্জ বন্ড’ ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং জলবায়ু সহনশীল প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে এই বন্ডের মোট মূল্য ধরা হয়েছে ১৫৮.৫ কোটি টাকা।
এই শূন্য-কুপন বন্ডটি ইস্যু করবে সজেদা ফাউন্ডেশন, যা পরিচালিত হবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ও সিঙ্গাপুরভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের অংশীদারত্বে।
বন্ডটি ছাড় হবে ডিসকাউন্ট মূল্যে এবং এটি বাংলাদেশের পুঁজিবাজারে প্রথম ইমপ্যাক্ট-লিঙ্কড ফিক্সড ইনকাম সিকিউরিটি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকল্প থেকে সংগৃহীত অর্থের ৪৮ শতাংশ খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে, ৩২ শতাংশ নারী উদ্যোক্তা ও এসএমই খাতে এবং ২০ শতাংশ জলবায়ু সহনশীল আবাসন খাতে ব্যয় করা হবে। এই প্রকল্প দেশের ৩৬টি জেলায় বাস্তবায়ন করা হবে।
বিনিয়োগকারীরা করমুক্ত আর্থিক সুবিধার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক প্রভাবের অংশীদার হতে পারবেন। পাশাপাশি প্রতি বছর স্বাধীন অডিট ও রিপোর্টের মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে