Views Bangladesh Logo

২৩ মে থেকে বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও আরামদায়ক করতে আগামী ২৩ মে থেকে বিশেষ বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে। ঈদের ছুটিতে সাধারণ মানুষের ঘরে ফেরা নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী করার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও বিআরটিসি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রমের আওতায় যাত্রীরা দেশের বিভিন্ন গন্তব্যে তুলনামূলক কম ভাড়ায় যাতায়াত করার সুযোগ পাবেন।

বিআরটিসি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই বিশেষ সেবার মাধ্যমে ঈদে যাত্রীদের অতিরিক্ত ভিড় ও যাতায়াতের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। ছুটির সময়ে ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে যাত্রীদের এই বিশেষ ঈদ সার্ভিস ব্যবহারের জন্য সংস্থাটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট ডিপোগুলো থেকে নির্ধারিত তারিখ অনুযায়ী যাত্রীরা তাদের প্রয়োজনীয় টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ