Views Bangladesh Logo

রাজধানীতে বিআরটিসি বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে সে খবর এখনো জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ