Views Bangladesh Logo

পদ্মায় ডুবে যাওয়া বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার বিকেল ৪টার দিকে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআরটিএর চিঠিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন ও সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী রাজবাড়ী-ব ১১-০০২৪ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া, মালিকপক্ষকে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ এবং ওই চালকের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বাস মালিক কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে, মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না?

অহিদুর রহমান আরও বলেন, ‘আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ