ঈদে মহাসড়কে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহন ও মালবাহী যান চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কর্তৃপক্ষ তিনটি প্রধান নির্দেশনা জারি করেছে এবং বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে আগের ৩ দিন এবং পরবর্তী ৩ দিন (১৭ মার্চ থেকে ২৩ মার্চ) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।
তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল খাদ্যদ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে না।
যান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে যে কোনও জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭, এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগের নির্দেশ দিয়েছে বিআরটিএ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে