Views Bangladesh Logo

বগুড়ায় জামায়াতের আমিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের নারীবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন বেলা ১২ টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের নবাববাড়ী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুবান বানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সহসভাপতি শাহিনুর বেগম, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগমসহ আরো অনেকে।

বক্তব্যে মহিলা দল নেত্রী নাজমা আক্তার বলেন, নারীরা দেশের মোট জনসংখ্যার অর্ধেক। সেই নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি নিজেও একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন। তার ঘরেও স্ত্রী-সন্তান আছে। তারপরও এমন বক্তব্য লজ্জাজনক। তার দেওয়া বক্তব্য চরম নারীবিদ্বেষী ও অবমাননাকর।

তিনি আরও বলেন, বক্তব্যের জন্য জামায়াতের আমিরকে বাংলার মা-বোনদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদী আন্দোলন চলবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ