Views Bangladesh Logo

১৩ থেকে ১৫ এপ্রিল প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিতব্য এই প্রদর্শনী ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরবে।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই এক্সপোতে দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রদর্শনী থাকবে।

এ আয়োজন করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ বছরের এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম খান, সহসভাপতি সিআরএম হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম, এস এম সাইফুল ইসলাম সেলিমসহ অন্যান্য কর্মকর্তা ও স্পন্সর প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, আগামী ১৩ এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

এক্সপোর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

সমাপনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হবে গ্র্যান্ড মেজবানে।

এবারের এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস ও আইওটি ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন। পাশাপাশি থাকবে একটি এক্সপেরিয়েন্স জোন, যেখানে দর্শনার্থীরা এসব প্রযুক্তি সরাসরি দেখতে ও অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে থাকবে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল।

স্পন্সর তালিকায় প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ফাইবার এসএইচজি হোম লিমিটেড এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে আম্বার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস ক্যাবলস এবং রেস অনলাইন লিমিটেড। গোল্ড স্পন্সরদের মধ্যে রয়েছে কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, সিএইচএএম ক্লাউড লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশনস লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, ম্যাজিস্ট্রো টেকনোলজিস লিমিটেড, এফসিএপিএস লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড এবং জিনিউ বাংলাদেশ লিমিটেড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ