Views Bangladesh Logo

স্বেচ্ছায় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি মার্কিন পপ তারকা স্পিয়ার্স

স্বেচ্ছায় মাদকাসক্তি পুনর্বাসন (রিহ্যাব) কেন্দ্রে ভর্তি হয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তার একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রোলিং স্টোন।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটনি নিজেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক এক ঘটনার পর তার ঘনিষ্ঠরা মনে করছেন, জীবনে পরিবর্তন আনা প্রয়োজন—এ বিষয়ে তিনি নিজেও সচেতন হয়েছেন।

এর আগে গত ৪ মার্চ ক্যালিফোর্নিয়ায় মদ্যপ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পরে অ্যালকোহল ও মাদকের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে তাকে আটক করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি দেওয়া হয়।

ঘটনার পর ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়, তিনি নিজের অবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিতে প্রস্তুত।

তার প্রতিনিধি আরও বলেন, এটি দুঃখজনক ঘটনা হলেও ব্রিটনি সঠিক পথে ফেরার চেষ্টা করছেন এবং ভবিষ্যতে সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ