বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।
সাক্ষাতে ৫০ মিনিটের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
সে সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে