Views Bangladesh Logo

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকা আসছেন ব্রেন্ডন লিঞ্চ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে তিন দিনের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি (এউএসটিআর) ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার (৫ মে) তার পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (৪ মে) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ মে থেকে ৭ মে পর্যন্ত ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবেন। এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার উপায়গুলো নিয়ে আলোচনা করা।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে একটি কার্যকর অংশীদারিত্ব প্রত্যাশা করছে ওয়াশিংটন। এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে। সেই সঙ্গে বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে।

সংশ্লিষ্টদের মতে, এই সফরটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ