Views Bangladesh Logo

বিশ্বকাপ দলে নেইমারকে রাখতে আনচেলত্তির সঙ্গে ব্রাজিল প্রেসিডেন্টের আলোচনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা নিজেই এ তথ্য জানান।

তিনি বলেন, নেইমার শারীরিকভাবে ফিট থাকলে তার সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে প্রশ্ন হলো—সে কি সত্যিই পুরো মনোযোগ দিয়ে খেলতে প্রস্তুত?

প্রেসিডেন্ট আরও বলেন, শুধু নামের ভিত্তিতে দলে জায়গা পাওয়া যাবে না।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণ টেনে তিনি জানান, জাতীয় দলে জায়গা পেতে হলে নেইমারকেও শতভাগ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

বর্তমানে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলছেন নেইমার। কোপা সুদামেরিকানায় রেকোলেতার বিপক্ষে ম্যাচে তিনি মাত্র ৪ মিনিটেই গোল করে নিজের ফর্ম ফেরার ইঙ্গিত দেন।

আগামী ১৮ মে ২০২৬ তারিখে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। এর আগে ভালো পারফরম্যান্স করেই দলে জায়গা নিশ্চিত করতে হবে নেইমারকে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ