Views Bangladesh Logo

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে ব্রাজিল। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের কৌশলগত সংলাপ চালুর প্রস্তাব দিয়েছে দেশটি। এই সংলাপের জন্য ‘একান্ত কৌশলগত ফোরাম’ গঠনের কথাও উল্লেখ করেছে ব্রাজিল।

শুক্রবার (১৫ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার প্যালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত ও প্রস্তাব জানানো হয়।দেশের খবর

বৈঠক চলাকালে সেলসো আমোরিম জানান, ২০২৬ সালের ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতাকে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে সমর্থন করবে। এই নির্বাচনে বাংলাদেশ বর্তমানে সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশের প্রতি এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, ‘আস্থা পুনরুদ্ধার, সকলের জন্য বাস্তবায়নকারী একটি জাতিসংঘ’—এই রূপকল্প সামনে রেখে বাংলাদেশ কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বিশ্ব যখন যুদ্ধ, বৈষম্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতার মতো চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন জাতিসংঘকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে সেলসো আমোরিম নিয়মিত রাজনৈতিক সংলাপকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি কৌশলগত ফোরাম গঠনের প্রস্তাব দেন। হুমায়ুন কবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদী নীতি সমন্বয়কে আরও শক্তিশালী করবে। এছাড়া বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন ডলারে পৌঁছালেও তা সম্ভাবনার তুলনায় অনেক কম বলে তারা একমত পোষণ করেন।

এছাড়াও ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও সিরামিকের রপ্তানি বাড়ানোর সুযোগের কথা তুলে ধরেন হুমায়ুন কবির। পাশাপাশি ব্রাজিল থেকে তুলা, সয়াবিন ও শিল্প কাঁচামালের আমদানি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। এছাড়া ব্রিকসে যোগদানের ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনরায় ব্যক্ত করে ব্রাজিলের সমর্থন কামনা করেন তিনি। জবাবে আমোরিম জানান, তিনি প্রেসিডেন্ট লুলার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং বাংলাদেশকে এই জোটে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ