Views Bangladesh Logo

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করার পর মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

ডা. রফিক জানান, সকালেই মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে সব তথ্য পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। এদের মধ্যে আছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্বাস্থ্যবিষয়ক পরিস্থিতি নিয়ে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত হন।

ডা. রফিক আরও জানান, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে তার পরিবার দোয়া চেয়েছে।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ