Views Bangladesh Logo

ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিপিসির চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ফিলিং স্টেশনগুলোতে ক্রমবর্ধমান অস্থিরতা ও অনভিপ্রেত ঘটনা রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

রোববার (৮ মার্চ) বিপিসির পাঠানো চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের মজুত নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারের ফলে গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পরিমাণ তেল সংগ্রহের প্রবণতা তৈরি হয়েছে। এতে ডিলাররা স্বাভাবিকের তুলনায় বেশি তেল ডিপো থেকে সংগ্রহ করার চেষ্টা করছেন।

পাশাপাশি কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুতের চেষ্টা করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।

বিপিসি জানায়, ফিলিং স্টেশন থেকে সরবরাহ সীমিত করে দেওয়ায় কর্মচারী ও গ্রাহকের মধ্যে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনগুলোতে পুলিশি টহল জোরদার করা জরুরি হয়ে পড়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ