Views Bangladesh Logo

বোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

স্কোতে বৈদ্যুতিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার একটি তদন্ত কমিটি এই তথ্য রয়টার্সকে জানিয়েছে।

ইগর কিরিলোভ রাশিয়ার পারমাণবিক, জীবাণু ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। তিনি মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হন। এটি ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি সড়ক।

তদন্ত কমিটি জানায়, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর রেডিয়েশন, রাসায়নিক ও জীবাণু প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী নিহত হয়েছেন।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ছবিতে ভবনের ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা প্রবেশপথ এবং রক্তমাখা বরফের ওপর দুটি দেহ পড়ে থাকতে দেখা গেছে।

রাশিয়ার এ বিশেষ বাহিনী- যারা তেজস্ক্রিয়, রাসায়নিক ও জীবাণু দূষণ নিয়ে কাজ করে।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ইগর কিরিলোভের বিরুদ্ধে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। 



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ