বীর মুক্তিযোদ্ধা উপাধি ব্যবহারের অভিযোগে বগুড়ায় জামায়াত প্রার্থীকে শোকজ
মুক্তিযোদ্ধা না হয়েও নামের আগে বীর মুক্তিযোদ্ধা উপাধি ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।
ওই আসনের ধানের শীষের প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি নোটিশ জারি করা হয়। নোটিশটি পাঠিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বগুড়া-১ এর চেয়ারম্যান ( যুগ্ম জেলা ও দায়রা জজ) মোছা. শামীমা খাতুন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রার্থী শাহাবুদ্দিন বা তার প্রতিনিধিকে আগামী ৫ ফেব্রুয়ারি দুপুর ১২ টার মধ্যে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত ভবনে কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে হবে।
ব্যাখ্যা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে