ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে ফিরবে ৭ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের পর স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি'তে অধ্যয়নরত ছিলেন।
আগামী বৃহস্পতিবার (৭ মে) বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে । এর আগের দিন (৬ মে) স্থানীয় সময় বাদ জোহর টাম্পার ইসলামিক সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত শনিবার (২ মে) সকালে টাম্পা পুলিশ বৃষ্টির মরদেহটি ফিউনারেল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত হিশামকে গ্রেপ্তারের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কর্তৃপক্ষের কোনো নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন নিহতের সহপাঠী ও কমিউনিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এপ্রিলের শেষে ফ্লোরিডার টাম্পায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুন হলে আলোড়ন সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে প্রবাসীদের মাঝে।
তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম ঘারবেহ পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর আদালত তার জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে