Views Bangladesh Logo

‘জুলাই যোদ্ধা’ আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণখানে নিজ বাসা থেকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর সাবেক আহ্বায়ক আরমান আহমদ শাফিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, আরমান তার বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যরা বারবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরমানের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।'

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ