Views Bangladesh Logo

ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরও একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং হেঁয়াকো বনানী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, রাশেদুল ওই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন এবং আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত মদ্যপানকে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ