সৌদি আরবে নিহত মোশাররফের মরদেহ আজ ঢাকায় পৌঁছাবে
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেনের মরদেহ আজ শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নিহত মোশাররফ হোসেন সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।
জানা গেছে, সৌদি সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রিয়াদ থেকে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করা হবে। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবে এই বাংলাদেশি নাগরিক নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে