Views Bangladesh Logo

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরেক প্রবাসীর মরদেহ এলো দেশে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আবদুল্লাহ আল মামুনের মরদেহ আজ সোমবার দেশে পৌঁছেছে।

সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে, আর একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, আবদুল্লাহ আল মামুনের দাফন-কাফনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া পরিবারকে অতিরিক্ত ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিমানবন্দরে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ টি এম মাহবুব-উল করিম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ