আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে
সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল দেশটির ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সেটির ধ্বংসাবশেষ শাহ আলমের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তার মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে