ঢাকায় পৌঁছেছে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ
ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ নম্বর ফ্লাইটযোগে ঢাকায় এসে পৌঁছায় তার মরদেহ।
এ সময় আহমেদ আলীর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় প্রাণ হারান এই বাংলাদেশি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে