Views Bangladesh Logo

ময়মনসিংহে ড্রামে পাওয়া মরদেহটি জুয়েলারি কারিগর নিরঞ্জন সূত্রধরের

ময়মনসিংহে পানিতে ভাসতে থাকা ড্রাম থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য জানান।

নিরঞ্জন চন্দ্র সূত্রধর জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। বাড়ি ত্রিশালে হলেও স্ত্রী-সন্তান নিয়ে তিনি ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি জুয়েলারি কারিগর ছিলেন।

এর আগে বুধবার সকালে সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেটের সামনে পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, নিরঞ্জনের মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর মরদেহ ড্রামের ভেতরে রেখে দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ