টেকনাফের মেরিন ড্রাইভ সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
পুলিশ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাটের মাঝামাঝি সৈকত এলাকায় মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজনই রোহিঙ্গা। মরদহেরর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে