Views Bangladesh Logo

বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

পুলিশ বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি গহীন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি মেঘলার কানাপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে মা-মেয়ে নিখোঁজ ছিলেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়া থেকে পড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো অজানা থাকায় তদন্ত চলছে। স্থানীয়রা দ্রুত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ