Views Bangladesh Logo

টাঙ্গাইলে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে সদ্য ভূমিষ্ঠ যমজ দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে গতকাল বুধবার (৩ জুন) উপজেলার ঝাওয়াইলের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, ভেঙ্গুলা বাজারের শ্মশানঘাটসংলগ্ন নদীতে নবজাতক দুটিকে ভাসতে দেখে তাদের তুলে শ্মশানঘাটে রাখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। তবে কারা বা কীভাবে মরদেহ দুটি সেখানে এল, তা জানা যায়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং আজ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং নবজাতকদের পরিচয় ও মূল ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ