Views Bangladesh Logo

ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান।

বুধবার ভোরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নদীতে নিখোঁজ হন।

মারা যাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তার মেয়ে রাফা আক্তার (১১)।

মহিদুর পেশায় ব্যবসায়ী, তার মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ