চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখ এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, সোনিয়া ছিলেন রিপনের দ্বিতীয় স্ত্রী।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রোববার দুপুরে ওই দম্পতি রিয়েল পার্ক নামের আবাসিক হোটেলে ওঠেন। পরদিন সকালে তাদের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে