Views Bangladesh Logo

ওমানে গাড়ি থেকে উদ্ধার হওয়া চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে

ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত সোয়া আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ি থেকে ওই চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনাটি নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর নিহতদের মরদেহ পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সচল রাখায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভূমিকার প্রশংসা করেন।

প্রক্রিয়াগত সহায়তা ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাশ পরিবহন এবং দাফনকাজের খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিহতদের পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (২০ মে) সকালে জানাজার নামাজ শেষে চার ভাইকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ