Views Bangladesh Logo

সৌদির কারখানায় নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসবে বৃহস্পতিবার

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আসবে।

বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিহত নয় বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহগুলো গ্রহণ করবেন।

গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন।

আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নিহত নয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—মো. ফরিদ, মো. রুবেল প্রামাণিক, মো. সোহেল রানা, মো. কলিমুদ্দিন, মো. মোহন আলী, মো. সুমন আলী, নওগাঁর আবদুল জলিল সরদার, নাটোরের রাবিউল ইসলাম এবং রাজশাহীর মো. শ্যামল উদ্দিন মাঝি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ