Views Bangladesh Logo

রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন করা হবে: উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেয়া ১১৪ জন জুলাই শহিদের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ ডিএনএ’র মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে।

তিনি আরও বলেন, আর কেউ যদি এখান থেকে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান, সেটাও আমরা অনুমতি দেব। এই প্রক্রিয়ায় বেশি সময় লাগবে না।

উপদেষ্টা বলেন, এতদিন তাদের অনেক আত্মীয়-স্বজন কবর থেকে মরদেহ উত্তোলনে সম্মত ছিলেন না। এখন তারা সম্মতি দিয়েছেন। আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহ শনাক্ত করব।

এ সময় গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।

এ ছাড়াও রায়েরবাজার কবরস্থানের নির্মাণকাজ নিয়ে অসন্তুষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আফসোস করে বলেন, দেশের জন্য প্রাণ দেয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয়, তাহলে কীভাবে চলবে?

এসব দুর্নীতির খবর ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ