Views Bangladesh Logo

কক্সবাজার সরকারি কলেজের লোগো থেকে ‘নৌকা’ বাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম ধাপ হিসেবে কক্সবাজার সরকারি কলেজের লোগো সংশোধন করা হয়েছে। লোগো থেকে ‘নৌকা’ সরিয়ে নতুন করে সংযুক্ত করা হয়েছে ‘সূর্য-কলম’।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

এ প্রসঙ্গে কলেজের সাবেক ছাত্র মিজবাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কলেজের লোগোতে পরিবর্তন আনতে বলে আসছিলাম। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকতে পারে না।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ