Views Bangladesh Logo

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই আহত

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে পৌর এলাকার রসুনহাটে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা আবদুল আজিজ বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির সাবেক পৌর মেয়র মশিউর রহমান এবং পৌর মেয়রপ্রার্থী হতে আগ্রহী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে সহকারী উপ-পরিদর্শক আবদুল আজিজ গুরুতর আহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ