Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্থায়ী কমিটির আরও তিন সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ রয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মূলত দেশের চলমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ