Views Bangladesh Logo

'বিএনপি যখন থেকে কথা শোনা বন্ধ করেছে, তখন থেকেই তাদের পতন শুরু হয়েছে'

 VB  Desk

ভিবি ডেস্ক

যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি– আজ হোক, কাল হোক– তারা হারিয়ে যাবে উল্লেখ করে কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বিএনপি যখন থেকে আমাদের কথা শোনা বন্ধ করে দিয়েছে, তখন থেকে তাদের পতন শুরু হয়েছে।

তবে এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশংসা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কখনও সফল হতো না, যদি খালেদা জিয়া আপসহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকত।

শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে নির্বাচিত সরকার দাবি করে তিনি বলেন, ড. ইউনূসকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে। রক্ত দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে। তাহলে ভোট গুরুত্বপূর্ণ, নাকি রক্ত গুরুত্বপূর্ণ?

এ সময় তিনি বাহাত্তরের সংবিধানকে পাকিস্তানের সংবিধান বলে দাবি করেন এবং বলেন, এটি করা হয়েছিল দিল্লির হাতে বাংলাদেশকে তুলে দেয়ার জন্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ