ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে অর্জন করেছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে