Views Bangladesh Logo

চট্টগ্রামে এনসিপির কর্মসূচি ঘিরে বিএনপির অবস্থান, উত্তপ্ত প্রেসক্লাব এলাকা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুই দলের নেতাকর্মীরা অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন বলে দাবি করেছে এনসিপি।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও প্রতিরোধ জানাতেই তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সতর্ক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ