Views Bangladesh Logo

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ২ দিনের অবরোধ চলছে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকে সোমবার (১৩ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী অবরোধ ডেকেছে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো।
আগের তিনটি অবরোধের তুলনায় সোমবার ঢাকায় রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি। অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে।
রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় রবিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিয়েছে।
এ ছাড়া অবরোধ শুরুর আগে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী, নটরডেম কলেজের কাছে, রূপনগর, সূত্রাপুর ও মিরপুর এলাকায় অগ্নিসংযোগকারীরা সাতটি বাসে আগুন দেয়।
এর আগে বিএনপি, জামায়াত ৭ নভেম্বর বিরতি দিয়ে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার দুই দফা অবরোধ এবং ৩১ অক্টোবর থেকে  দেশব্যাপী তিন দিনের অবরোধ দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ