Views Bangladesh Logo

কারাগার থেকে বেরিয়ে নৌকার প্রার্থী হলেন বিএনপি নেতা শাহজাহান ওমর

 VB  Desk

ভিবি ডেস্ক

ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অনুজা মন্ডল। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।

বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় বুধবার জামিন পান শাহজাহান ওমর। এরপর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ