১৮০ দিনের পরিকল্পনা জনগনের সামনে উপস্থাপন করবে বিএনপি: জাহেদ উর রহমান
ক্ষমতা গ্রহণের পর প্রথম ১৮০ দিনের জন্য বিএনপির একটি পূর্বপরিকল্পিত রোডম্যাপ রয়েছে, যা শিগগিরই জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে অনুষ্ঠিত একটি সৌজন্যমূলক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
জাহেদ উর রহমান বলেন, স্বল্পমেয়াদে, অর্থাৎ ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আগে থেকেই তৈরি ছিল। সেটি আরও পরিমার্জন করে খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে, যাতে সরকার ক্ষমতায় এসে তাৎক্ষণিকভাবে কী করতে যাচ্ছে তা সবাই বুঝতে পারেন।
বৈঠকের প্রকৃতি সম্পর্কে জাহেদ উর রহমান স্পষ্ট করেন যে এটি আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক ছিল না। তিনি বলেন, উপদেষ্টারা মন্ত্রিসভার আনুষ্ঠানিক অংশ নন, তাই এটি ফর্মাল বৈঠক নয়, বরং একটি সৌজন্যমূলক আলোচনা ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে