Views Bangladesh Logo

দুপুরে ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অংশ নেবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সময় চায় বিএনপি। এই বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘নির্বাচনসহ নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি সময় চেয়েছে। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।’

এছাড়া তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা ও ধোঁয়াশা কাটাতে একটি স্পষ্ট ও সময়োপযোগী রোডম্যাপ ঘোষণা করা জরুরি।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ