Views Bangladesh Logo

রোববার সারাদেশে বিএনপির মানববন্ধন

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী রোববার সকাল ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইদিনে রাজধানী ঢাকা ছাড়াও দেশের সব জেলা শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

এ সময় গত দুইদিন বিএনপির অবরোধ সফল করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান রিজভী। বিএনপির এই নেতা বলেন, 'আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। যারা গুম-খুন হয়েছেন, তাদের পরিবারের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরসহ সব জেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ