Views Bangladesh Logo

ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ: ড. মঈন খান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ডাকে সাড়া দিয়ে ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। আজ রোবরার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।

ড. মঈন খান বলেন, ‘ভোটারশূন্য ভোটকেন্দ্রই প্রমাণ করেছে বিরোধী দলের নির্বাচন বর্জনের আন্দোলন সফল হয়েছে। বিএনপিই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দেয়নি।’

তিনি বলেন, ‘ভোটের দিন সরকারের সাজানো নাটকের মঞ্চায়ন হচ্ছে। বিশ্বের কাছে প্রহসনের নির্বাচনের রহস্য ভেদ করে দিয়েছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি দেখানোর এই যে সাজানো নাটক, এতেই প্রমাণ হয় দেশে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রকম অগণতান্ত্রিক পন্থা বিএনপি অবলম্বন আগেও করেনি আর করবেও না।’

বিএনপি আন্দোলনে সফল দাবি করে মঈন খান বলেন, ‘সরকার বিএনপির ১৫০ জনকে নির্বাচনে নিতে চাইলেও পারেনি। ২৮ তারিখের পর ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বিগত এক সপ্তাহে বিশ্বের গণমাধ্যমে দেশে ভুয়া নির্বাচনের বিষয়টি স্থান পেয়েছে।’

জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচন বর্জন করায় জনগণকে স্যালুট। গণতন্ত্রের বিষয়ে দেশের মানুষ কখনও আপস করেনি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ