নির্বাচন বর্জনের রাজধানীতে বিএনপির লাঠি মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীতে লাঠি মিছিল করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে সরকারের পদত্যাগ ও রবিবারের “একদলীয়” নির্বাচন বর্জনের দাবি জানানো হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন তারা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় রিজভী বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। এজন্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি।
লাঠি মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন, আব্দুল হালিম খোকন, তারেকুজ্জামান তারেক, রফিকুল ইসলাম রফিক, এজমল হোসেন পাইলট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আরা উর্মি, যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিয়ষক সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে