প্রচারণা শেষে ফেরার পথে ধানের শীষের সমর্থককে কুপিয়ে জখম
ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বামনাইল গ্রামের ভোট প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে সমর্থক লিপ্তু খানের সঙ্গে আসছিলেন। মিয়াকুন্ডু গ্রামে পৌঁছানোর পর ১০–১৫ জন ধানের শীষ সমর্থক তাদের ওপর হামলা চালায় এবং ঠান্ডু মন্ডলকে কুপিয়ে জখম করে।
আহত ঠান্ডু মন্ডল জানিয়েছেন, হামলাকারীরা গ্রামেরই ছেলে এবং পূর্ব বিরোধের জেরে নির্বাচনী সময় এ ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়ার সময় এই ঘটনা ঘটেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে তার শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে