খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্যরা। রোববার রাতে তার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসনের এই সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা এই সাক্ষাৎ করবেন।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল (আজ) রোববার রাত ৮টায় তার গুলশানের বাসভবন ফিরোজাতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে